বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অপপ্রচারে ১ লাখ ৩০ হাজার ফেক আইডির অভিযোগ বিএনপির

পঞ্চগড় প্রতিনিধি
বিএনপির নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন বলেছেন, বিএনপির প্রার্থীদেরকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রায় এক লক্ষ তিরিশ হাজার ফেক আইডি খোলা হয়েছে। এই আইডিগুলো বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে।

বিভিন্ন সূত্রে আমরা তা জানতে পেরেছি। জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার পর এই ফেক আইডিগুলো প্রার্থীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাবে। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে প্রার্থীদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করতে পারে। এ ধরনের প্রস্তুতিও তারা গ্রহণ করেছে। আজ শনিবার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ পাবলিক ক্লাব চত্বরে আয়োজিত সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ শির্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে গণমাধ্যমকর্মী, শিক্ষক, আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এসময় তিনি আরও বলেন আমরা প্রযুক্তির বিরুদ্ধে নয়। ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে সমাজে তথ্য বিভ্রান্তি, গুজব, ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তাহীনতা, সামাজিক স্থিতিশীলতা ও নৈতিকতার উপর গভীর প্রভাব ফেলছে। এসব বিষয়ে সঠিক দিকনির্দেশনা, সমাজকে সচেতন ও সুরক্ষিত রাখতে বিভিন্ন পেশাজীবি ও দায়িত্বশীল সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা ও সাকোয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় এসময় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারন সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপী, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলীসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গোল টেবিল বৈঠকে ২শতাধিক মানুষ অংশ নেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This