অবহেলিত দিনাজপুরের উন্নয়নে এবার আমেরিকার ফ্লোরিডা পেমব্রোক পার্ক টাউন


দিনাজপুর প্রতিনিধি
অবহেলিত দিনাজপুরের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অজ্ঞরাজ্যের পেমব্রোক পার্ক টাউন সিটির মেয়র ও কার্ল কমিশনারবৃন্দ। দেশের গ্রামীন জনপদ দিনাজপুর জেলাকে প্রাধান্য দিয়ে জেলার উন্নয়নে দিনাজপুর পৌর সভা ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অজ্ঞরাজ্যের পেমব্রোক পার্ক টাউন সিটি মেয়র পর্যায়ে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হলো। এর মধ্য দিয়ে বন্ধুত্ব বৃদ্বি পাবে এবং দিনাজপুর জেলার উন্নয়নে ভুমিকা রাখবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অজ্ঞরাজ্যের পেমব্রোক টাউন সিটি।
দিনাজপুর পৌরসভাকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অজ্ঞরাজ্যের পেমব্রোক পার্ক টাউন এবং দিনাজপুর পৌরসভার মধ্যে সিষ্টার সিটি চুক্তি স্বাক্ষরিত হলো।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পৌরসভার পক্ষে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রিয়াজউদ্দিন এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পেমব্রোক পার্ক টাউন এর ভাইস মেয়র মুসফেকা কাসেম স্বাক্ষর করেন ।
চুক্তি স্বাক্ষর কালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পেমব্রোক পার্ক টাউন এর ভাইস মেয়র মুসফেকা কাসেম বলেন আমি রাজধানী ঢাকাকে বেছে নিতে পারতাম কিন্তু দিনাজপুর আমার জন্মভুমি । দিনাজপুরের উন্নয়নে পেমব্রোক পার্ক টাউন এর মেয়র এবং ভাইস মেয়র এবং কমিশনারবৃন্দ ভুমিকা রাখতে চায়। বন্ধুত্ব সৃষ্টির মাধ্যমে দুই দেশের শিক্ষা, সংস্কৃতি অবাধ প্রবাহ থাকবে।।
দাবি করা হচ্ছে এই চুক্তির মাধ্যমে দিনাজপুর পৌরসভা ও পেমব্রোক পার্ক টাউন এর মাঝে একটি ঐতিহাসিক সেতুবন্ধন তৈরি হবে। যার ফলে দিনাজপুর পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেবে ইউএসএ ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। এখানকার অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষা, চিকিৎসা,পানি নিষ্কাশন, হাইজিন সহ বিভিন্নভাবে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করবে প্রতিষ্ঠানটি। এটি দিনাজপুরের জন্য একটি মাইলফলক।
এসময় জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হাবিবুল হাসান , বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান বাবু,জামায়াতের আমীর আনিসুর রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন বক্তব্য রাখেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারী কর্মকতা,রাজনৈতিক,গণ্যমান্য ব্যত্তি,সাংবাদিক ও পৌরসভার কর্মকতাবৃন্দ উপস্তিত ছিলেন।
উল্লেখ্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পেমব্রোক পার্ক টাউন এর ভাইস মেয়র মুসফেকা কাসেম সিমু দিনাজপুরের মেয়ে। তার বাড়ি দিনাজপুরের গণেশতলায়।
