বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে আ. লীগ নেতা স্বাধীন মাস্টার গ্রেপ্তার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি আব্দুর রহিম স্বাধীন ওরফে স্বাধীন মাস্টারকে গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা পুলিশ। আজবৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বিদ্যালয় থেকে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে তার নামে জয়পুরহাট সদর থানায় হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। গ্রেপ্তারের পরে তাকে জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This