বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে কুড়িগ্রাম-চিলাহাটি-পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আক্কেলপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ না থাকায় চার উপজেলার যাত্রীদের দুর্ভোগের শিকার হচ্ছেন। ভৌগলিক অবস্থানের কারণে চারটি উপজেলার মানুষ ব্যবসায়ীর কাজে যাতয়াত সুবিধার প্রয়োজনে রাজধানী ঢাকার সাথে যোগাযোগের একমাত্র ভরসা আক্কেলপুর রেলওয়ে স্টেশন।
এই স্টেশনে আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলা, নওঁগার বদলগাছী ও বগুড়ার দুঁপচাচিয়ার আংশিক মানুষ এ স্টেশন দিয়ে রাজধানী ঢাকার সাথে চলাচল করে থাকেন। এখানে তিনটি ট্রেনের স্টপেজ রয়েছে। একতা এক্সপ্রেস , দ্রুতযান ও নীলসাগর, কিন্তু আসন সংখ্যা সীমিত। ফলে যাত্রীদের হয়রানি এখন চরমে। চার উপজেলাবাসীর দাবি, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, চিলাহাটী এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস এই স্টেশনে যাত্রা বিরতির।
যে তিনটি ট্রেনের বিরতি আছে সেগুলো হলো-দ্রুতযান টিকেট সংখ্যা ৩০টি, নীলসাগর পাঁচটি এসিসহ মোট ৩৫টি, একতা ৩০টি আসন। কিন্তু টিকেট সংখ্যা সীমিত ফলে অনেক সময় যাত্রীদের নম্বরবিহীন টিকেট নিয়ে দাঁড়িয়ে যেতে হয়।
আক্কেলপুর স্টেশন মাস্টার হসিবুল আলম জানান, এ স্টেশনে ঢাকাগামী যাত্রীর সংখ্যা অনেক বেশি। আয়ও বেশি। এ কারণে আসন বৃদ্ধি ও অন্য তিনটি ট্রেন স্টপেজ এখন জরুরি হয়ে পড়েছে। অন্য দু’টি ট্রেনের এসি’র আসন দেওয়া প্রয়োজন। কুড়িগ্রাম, চিলাহাটি ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনগুলা স্টপেজ এখন অতিজরুরি হয়ে পড়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This