রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী কিছু দিনের মধ্যেই কৃষি কার্ড চালু হবে- সমাজকল্যাণ মন্ত্রী

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে কৃষি, প্রাণিসম্পদ ও সমাজকল্যাণের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী কিছুদিনের মধ্যে কৃষি কার্ড কৃষকের মাঝে বিতরণ করা হবে। সরকারের ৫৪ দিনের মধ্যে ফ্যামিলি কার্ড শুরু হয়েছে এবং সর্বোপরি খাল খনন, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, গির্জার উন্নয়নের কাজও শুরু হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের দল, তাই বিএনপির দায়বদ্ধতা জনগণের কাছেই সবচেয়ে বেশি। তারেক রহমান দেশ পরিচালনা করতে কথা ও কাজের মাধ্যমে আপনাদের আস্থা ধরে রাখবেন। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, সব সময় আপনাদের পাশে থাকব। কোনো অবস্থাতেই বিএনপিকে জনগণের কাছ থেকে আলাদা করা যাবে না। আজ শনিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা হলরুমে কৃষি, প্রাণীসম্পদ ও ভিক্ষুকপূনর্বাসন অনুষ্ঠানের উদ্বোধন কালে এসব কথা বলেন।
পরে আলোচনা সভা শেষে কৃষি অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ছাগল ও খাদ্য উপকরণ, সমাজকল্যাণ অধিদপ্তরের গবাদিপশু বিতরণ করেন।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি, প্রাণিসম্পদ ও সমাজকল্যাণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS