আনন্দ ঘন পরিবেশে দৈনিক দেশ মা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সপ্তম বছরে পা রাখলো দৈনিক দেশ মা


ফুলবাড়ীর কয়েকটি প্রেসক্লাবের সক্রিয় সাংবাদিকদের নিয়ে কেক কেটে দেশ মা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
নিজস্ব প্রতিবেদক
পাঠক নন্দিত দৈনিক দেশ মা পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১নভেম্বর) সন্ধ্যায় দৈনিক দেশ মা’র কার্যালয়ে এক আনন্দ ঘন মূহুুর্তে কেক কেটে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে ফুলবাড়ীর সকল সাংবাদিক সংগঠনের সাংবাদিকদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
উত্তরবঙ্গের স্বনামধন্য প্রতিষ্ঠান গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও দৈনিক দেশ মা’র প্রকাশক রাজু গুপ্ত’র সভাপতিত্বে ও সাংবাদিক আশরাফ পারভেজ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল।

ফুলবাড়ীর কয়েকটি প্রেসক্লাবের সক্রিয় সাংবাদিকদের নিয়ে কেক কেটে দেশ মা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক দেশ মা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক দেশ মা’র ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সভাপতি ও ফুলবাড়ী বার্তা’র সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন-উর-রশীদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রজব আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মেহেদী হাসান, বাংলাদেশ টু ডে প্রতিনিধি লিমন হায়দার, ফুলবাড়ী মহিলা কলেজের প্রদর্শক মোস্তাক আহমদ, দৈনিক জনতা প্রতিনিধি আল আমীন বিন আমজাদ, দেশ রুপান্তর প্রতিনিধি আজগার আলী, নওরোজ প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোকাররম হোসেন, লাখো কন্ঠ প্রতিনিধি মোরসালিন ইসলাম, মায়ের আঁচল প্রতিনিধি জাহাঙ্গীর আলমসহ অনেকে।

দৈনিক দেশ মা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মীর মো. আল কামাহ তমাল দেশ মা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ফুলবাড়ীর একমাত্র সরকারী মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক দেশ মা পাঠকদের মনের গভীরে জায়গা করে নিয়েছে। সকলের প্রচেষ্টায় এগিয়ে যাবে দৈনিক দেশ মা। ফুলবাড়ীর সকল সাংবাদিকদের একত্রিত করায় দৈনিক দেশ মা’র সম্পাদক- প্রকাশকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

দৈনিক দেশ মা’র ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মুহিব্বুল।

দৈনিক দেশ মা’র ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখছেন অনুষ্ঠানের সভাপতি ও দেশ মা’র প্রকাশক রাজু গুপ্ত।


