
হিলি প্রতিনিধি
আপনারা আপনাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নিশ্চিন্তে উৎযাপন করুন, আপনাদের পূজা মন্ডপগুলি সার্বিক নিরাপত্তা ও পাহারা দিবে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল ইউনিটির নেতাকর্মীরা।
আজ রোববার দুপুরে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা ও পৌর সভার ২১ টি পূজা মন্ডপ পরিদর্শন শেষে পূজা উৎযাপন কমিটি নের্তৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।
এসময় সেখানে হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর ও চন্ডিপুর সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি অলক কুমার বসাক মিন্টু, গোহাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি জনার্ধন চন্দ্র, গণেশ চন্দ্রসহ ২১ টি পূজা উৎযাপন কমিটির নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।