বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না, ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে -ডা. শফিকুর রহমান

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা জামায়াতের আয়োজনে পলাশবাড়ীতে, জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে জামায়াতে আমির ডা. শফিকুর রহমান বলেছেন,আল্লাহ সুযোগ দিলে উত্তরবঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন,জেলায় জেলায় মেডিকেল কলেজ স্থাপন,বালাশী-বাহাদুরাবাদ সেতুর সংযোগ স্থাপন, ইপিজেড স্থাপন, বেকার যুবকদের দক্ষ করে কর্মসংস্থান সৃষ্টি, উন্নয়নে রাজধানী ঢাকার মত সুযোগ সুবিধায় সমৃদ্ধ করা হবে।
তিনি জামায়াতে ইসলামীর গাইবান্ধার ৫টি আসনে দাঁড়িপাল্লা প্রতিককে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার রাজনৈতিক সেক্রেটারী গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু’র সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারী মাও. জহুরুল হক সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাও. আবদুল হালিম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারী সিবগাতুল্লাহ সিবগা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর মো. আব্দুল করিম, জামায়াতের কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমীর এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের প্রার্থী জেলা সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রার্থী জেলা নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাহিদ ফয়সাল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, মো. ফয়সাল কবির রানা, ছাত্র শিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি ফেরদৌস সরকার রুমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি নুরুন্নবী প্রধান, জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর শাখার আমীর অধ্যাপক ফেরদৌস আলম ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মাও. আব্দুল হানিফ, জেলা এলডিপির সভাপতি শরিফুল ইসলাম,জেলা জাতীয় নাগরিক পাটির যুগ্ম আহবায়ক রাশিদুল ইসলাম জুয়েল প্রমুখ।
এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা সদর উপজেলা আমীর মাও. নুরুল ইসলাম মন্ডল, গোবিন্দগঞ্জের আমীর আবুল হোসাইন মাস্টর,সাদুল্লাপুরের আমীর এরশাদুল হক ইমন, সাঘাটার আমীর মাও. ইব্রাহিম হোসাইন ও ফুলছড়ির আমীর মাও. সিরাজুল ইসলাম।
এ সমাবেশে ১০ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দসহ গাইবান্ধা জেলার ৭টি উপজেলার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This