
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আমরা তো ঐ নির্বাচন চাইনা, ২০১৪ সালের মত যে ভোটারদের দরকার নাই। তার মানে ভোট ছাড়াই ১৫৪ জন এমপি হয়ে গেলো। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়ে গেলো। ২০২৪ সালে ভোটে কোন প্রার্থীই পাওয়া যায় না। আমি আর তুমি, ঢামি আর আমি এরকম নির্বাচন আমরা চাইনা।
আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে ডাকবাংলা চত্বরে উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এ কথা বলেন। তিনি আরো বলেন
আমরা চাই উৎসব মুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। যে নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। যাকে খুশি তাকে দিবেন। স্বেচ্ছায় স্বজ্ঞানে নির্ভয়ে ভোট দিবে ভোটারা । শুধু প্রশাসন নয়, এরকম পরিবেশ তৈরী করা আমাদের সকলের
দায়িত্ব।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি নবাবগঞ্জ আশুরার বিলে পোনা মাছ অবমুক্ত করেন। অপমুক্ত শেষে প্রধান অতিথি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। সভায় উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউদদৌলার সঞ্চালনায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।