
নিজস্ব প্রতিবেদক
আগামী ৯ ডিসেম্বর আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা শিক্ষা অফিস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দিনাজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মো. শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আতাউর রহমান সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, ঘোড়াঘাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোছা. তাহমিনা বেগম, চিরিরবন্দর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দিলীপ কুমার রায়, পার্বতীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হুমায়ুন কবির, ফুলবাড়ী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম প্রমুখ।