বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

হিলি প্রতিনিধি
মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল থেকে টানা ১০ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্য দিনগুলোতে বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে। অন্য দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান কর্তৃপক্ষ।
আজ বুধবার হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দু’দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (৫ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ১৫ জুন (রোববার) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বরত অফিসার বলেন, ঈদের ছুটিতে হিলি বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This