
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিষ্টার এ কে এম কামরুজ্জামান জামান বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন এ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীরা সাধারন মানুষের দ্বারে দ্বারে গিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সালাম ও দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম পৌঁছিয়ে দিতে হবে। সাধারন মানুষের আস্থা অর্জন করতে হবে। যারা দলের নাম ব্যাবহার করে মানুষের ক্ষতিকরে চাঁদাবাজি দখলবাজি করে, বিএনপিতে তাদের জায়গা হবেনা। কোন সন্ত্রাসী চাঁন্দাবাজের সাথে বিএনপির কোন সম্পর্ক নাই।
আজ শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর-৫ আসনের নির্বাচনী এলাকা ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজে হলরুমে আয়োজিত উপজেলা যুবদলের কর্মীদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একমাত্র বিএনপির হাতেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলেন। আর কেউ তা নিরাপদ রাখতে পারেনি ভবিষতেও পারবে না।
দেশে ও দেশের বাইরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে আর একটি গোষ্ঠী দেশে থেকে নতুন নতুন ইস্যু সৃষ্টি করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু তাদের সাথে জনগণ নাই, তাদের ষড়যন্ত্রে বিএনপির কিছুই হবে না। কারণ, দেশের ১৮ কোটি মানুষ বিএনপির পক্ষে আছে বিএনপির সাথে আছে।
তিনি আরও বলেন, নির্বাচনে জিততে পারবে না, বলে কোনদল যদি মনে করেন নির্বাচনের দরকার নেই, সেটা তাদের সমস্যা, সেটা বাংলাদেশের জনগণের সমস্যা নয়। আমাদের কথা পরিষ্কার, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।
উপজেলা যুবদলের আহবায়ক আবু সাইদ সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুব আলম মিলনের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ খুরশিদ আলম মতি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহসভাপতি আব্দুল মজিদ মন্ডল প্রমুখ।