বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এনসিপি নেতাকে গুলির ঘটনায় ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র তৎপরতা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
খুলনা মহানগরের এনসিপি নেতা মোতালেব সিকদারকে দুর্বৃত্তরা মাথায় গুলি করার ঘটনায় দিনাজপুরের ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত টহল তৎপরতা বৃদ্ধি এবং চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী জোরদার করেছে বিজিবি।
আজ সোমবার বিকেলে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনাক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
প্রেসরিলিজে উল্ল্যেখ করা হয়েছে, খুলনা মহানগর এর এনসিপি নেতা মোতালেব সিকদারকে দুর্বৃত্তরা মাথায় গুলি করার ঘটনার প্রেক্ষিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ বিভিন্ন সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ১০টি বিশেষ টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে এবং বিরামপুর শহর ও মোহনপুর ব্রীজ এলাকায় ৩টি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদেরকে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনাক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত এলাকায় কঠোর নজরদারী রাখা হয়ে। সেইসাথে অতিরিক্ত টহল তৎপরতা বৃদ্ধি করাসহ চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ২৯ ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, আজ সোমবার খুলনা মহানগর এর এনসিপি নেতা মোতালেব সিকদারকে দুর্বৃত্তরা মাথায় গুলি করলে সে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং বর্তমানে তার অবস্থা আশঙ্খামুক্ত। উল্লেখ্য, গুলিবিদ্ধ ব্যক্তি মোতালেব সিকদার এনসিপি’র খুলনা বিভাগের বিভাগীয় শ্রমিক সংগঠন এর সংগঠক।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This