বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এলজিইডির ক্লাস্টার ডেভেলপমেন্ট প্লান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা সভাকক্ষে বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় পৌরসভার ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্লান এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসাহাক আলীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন এলজিইডির প্রকৌশলী মো. সাইফুর রহমান হৃদয়। এলজিইডির দিনব্যাপি ক্লাস্টার ডেভেলপমেন্ট প্লান শীর্ষ কর্মশালা উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. ইসাহাক আলী। ওয়ার্কশপের মূল বিষয় উপস্থাপনা করেন, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ নুরুল আমিন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন টিএলসিসির সদস্য এবং নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান, জোবাইদা পারভীন,পরিবেশ বিশেষজ্ঞ মো. আলামিন,সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, আর্কিটেক্ট আজমিরা আক্তার,জেন্ডার বিশেষজ্ঞ সাজেদা বেগম। কর্মশালায় বক্তারা বলেন দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পৌরসভা গুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ,গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বক্তারা আরো বলেন প্রথম পর্যায়ে প্রকল্পটি প্রথম ৬ বছরে ৮১ টি পৌরসভা এবং ৬ সিটি কর্পোরেশন বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের ৩৬ টি জেলাকে অন্তর্ভুক্ত করেছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন যার অর্ধেকেই নারী। কর্মশালায় আরো জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়ক বাতি উন্নয়ন,ড্রেন নির্মাণ,পাবলিক টয়লেট ,বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন,সুপার মার্কেট,ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌর ভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত জলবায়ু সহনশীল নগর পরিষেবা দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসাহাক আলী বলেন, এ প্রকল্পের মাধ্যমে ফুলবাড়ী পৌরসভার আধুনিক ও জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে উঠবে। পৌরসভার রাস্তা, ড্রেন, সড়কবাতি, বাজার, টয়লেটসহ নাগরিক সেবার উন্নয়ন ত্বরান্বিত হবে। স্থানীয় জনগণের অংশগ্রহনে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফুলবাড়ী পৌরসভা একটি আধুনিক পৌরসভা ও সবুজ পৌরসভা হিসেবে গড়ে উঠবে। এসময় ফুলবাড়ী পৌরসভার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধিজন, শিক্ষক, এনজিও কর্মী, সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This