শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কালাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

 

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”এ প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ইফতেকার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়, কালাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমান ও আতাউর রহমান সহ প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ওকর্মচারী,সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This