কাহারোলে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত


কাহারোল প্রতিনিধি
দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার আয়োজনে আজ বুধবার কাহারোল উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে “একীভূত শিক্ষা ও প্রবেশগম্যতা বিষয়ক এ্যাডভোকেসি সভা” অনুষ্ঠিত হয়েছে।
সকল শিক্ষাঙ্গনে প্রতিবন্ধী শিশু ও যুবদের শিক্ষার মান উন্নয়নে একীভূত শিক্ষা ব্যবস্থা বাস্তবানে যথাযথ উদ্যোগ গ্রহণ করে প্রতিবন্ধী শিশু ও যুবদের শিক্ষা ক্ষেত্রে সকল অধিকার নিশ্চিত করার লক্ষে এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্প ও একীভূত শিক্ষা বিষয়ে উপস্থাপনা করেন দীপশিখার প্রকল্প সমন্বয়ক হিমাংশু দেব দত্ত রায়। উন্মুক্ত আলোচনায় কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. খুরশীদ হাসান’সহ উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ইন্সট্রাক্টর-উপজেলা রিসোর্স সেন্টার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধী, সিবিআর অফিসার (ওয়াসিম আলী), দীপশিখা সহ প্রতিবন্ধী যুব সংঘ ও ইম্পেক্ট গ্রুপ সদস্যবৃন্দ।
