শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কাহারোলে উদীয়মান খামারী মহসীন আলী


কাহারোল প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গড়ে তুলেছেন বিশাল গরু, ছাগল ও হাসের খামার। পৃথ্বী এগ্রো এর প্রোপাইটর মহসীন আলী চৌধুরী তার এই প্রতিষ্ঠানে রয়েছে ৪৫টি বিভিন্ন জাতের গরু, তোতাপুরী ছাগল ও রয়েছে অসংখ্য রাজ হাঁস। প্রায় ২ একর জমির উপর গড়ে তুলেছেন এই খামার। সাফল্যতা পেয়েছে এই প্রতিষ্ঠানে। বর্তমানে এই খামারের লাভের টাকা দিয়ে বাড়ির পাশের^ নিজস্ব পৈত্রিক জমিতে গড়ে তুলছেন আরেকটি বিশাল খামার। খামারে গিয়ে দেখা যায় তিনি একটি তোতাপুরি ছাগলকে আদর করছেন। কথা প্রসঙ্গে বলেন, শখের বশে একদিন গরু খামার করার জন্য প্রাণী সম্পদ অফিসে যায়। প্রাণি সম্পদ অফিসে গিয়ে গরুর খামার করার জন্য পরামর্শ গ্রহন করি। তখন থেকে শুরু হয় আমার এই খামার। বর্তমানে জিনিসপত্রের দাম বেশি হয়ে যাওয়ায় প্রতিষ্ঠান টিকিয়ে রাখা খুবই কষ্টকর। সাফল্যপেয়েছি এই সাফল্যকে ধরে রাখার চেষ্ঠা করছি। গতকাল কাহারোল উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সরফরাজ হোসেন জানান, খামারী দেরকে খামার করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে এবং সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দিচ্ছি। কাহারোল উপজেলার বিভিন্ন রাস্তার ধারে উন্নতমানের ঘাস লাগানোর জন্য খামারীদের সকলপ্রকার সহযোগিতা করা হচ্ছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This