শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কাহারোলে সবজি চাষে ব্যস্ত কৃষকরা


কাহারোল প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলার শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা। কেউ জমিতে ফুলকপি, বাধাকপি পরিচর্যা করছেন, কেউবা জমিতে বাশেঁর মাথা তৈরি সহ জমিতে নিড়ানী দিচ্ছেন এবং কেউ জমিতে পানি সেচ দিচ্ছেন। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৫ শত ৫০ হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজি চাষের লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষি বিদ মল্লিকা রানী শেহান বীশ বলেন, অনেক কৃষক বেশি লাভের আশায় আগাম সবজি চাষ করেন। এই বছরও লক্ষমাত্রা অনুযায়ী আগাম সবজি চাষ করছেন কৃষকেরা। যা বাজার উঠতে শুরু করেছে। এতে ভালো দাম পাচ্ছেন তারা। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বক্ষনিক তাদের পাশে আছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। শীতের আগাম সবজির বাজারে কে আগে নিতে পারবেন সেই নিয়ে প্রতিযোগীতা শুরু হয়েছে ফসলের মাঠে। উপজেলার ডাবোর ইউনিয়নের সৈয়দপুর গ্রাম, চামদুয়ারী, রাঙ্গাচাটা, রামচন্দ্রপুরের নয়াবাদসহ বিভিন্ন গ্রামে শীতকালীন মুলা, ফুলকপি, বাধাকপি, সিম, টমেটো, লাল শাক, পালন শাক, পুইশাক, লাফাশাক, বরবটিসহ এলাকার কৃষকেরা বাজারে তাদের সবজি বিক্রি করছেন। রাঙ্গাচাটা হাট এলাকার কৃষক সাধীন বলেন, প্রতি বছর আগাম জাতের ফুলকপি ও বাধাকপি আবাদ করছি। তিনি বলেন আগাম সবজি চাষ করা কষ্টসাধ্য হলেও দ্বিগুন লাভ হয়। এবার চারার দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ প্রতি বিঘা জমিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। বিঘায় সবজি চাষের খরচ বাদ দিলে বিঘা প্রতি ১ লক্ষ টাকার উপরে লাভ হয়। চামদুয়ারী গ্রামের কৃষক সাজ্জাত আলী বলেন, তিনি প্রত্যেক বছর তিনি আগাম জাতের সবজি চাষ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This