শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোরী-কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা সভা

নবাবগঞ্জ প্রতিনিধি
সচেতন হই, সুস্থ এবং নিরাপদ থাকি শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে কিশোরী মেয়েদের স্বাস্থ্য, পুষ্টি ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশর আয়োজনে বিনোদনগর উচ্চবিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বিনোদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোবিন্দ চন্দ্র রায়, ইসলামিক রিলিফ বাংলাদেশ নবাবগঞ্জ শাখার মনিটরিং রিপোর্টিং অফিসার রাসেল বিন হোসাইন, সহকারী প্রকল্প কর্মকর্তা শফিকুল ইসলাম, নুসরাত হোসেন নাঈমা, কমিউনিটি অর্গানাইজার নিয়তি রানী প্রমুখ। সভায় ৫০ জন কিশোরী অংশগ্রহণ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This