শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্লাশ শুরু হলেও নতুন বই পায়নি অনেক শিক্ষার্থী


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের নতুন বছরের শুরু থেকেই ক্লাশ শুরু হলেও এখন পর্যন্ত অধিকাংশ ছাত্র-ছাত্রীরা পাঠ্য বই হাতে পায়নি। সময়মত পাঠ্য বই হাতে না পাওয়ায় ক্লাশ শুরু হলেও বইয়ের অভাবে ক্লাশে যেতে পারছেন না তারা।
জানা গেছে, বোচাগঞ্জ উপজেলায় ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১ জানুয়ারি থেকে প্রথম শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত পাঠ্য বই বিতরন করা হলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পায়নি কোন বই । অপরদিকে উপজেলার ৪৮ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা ৩টি করে বই পেলেও ৮ম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এখনো নতুন বই পায়নি। উপজেলার ১২টি দাখিল মাদরাসারও একই অবস্থা তারাও ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর বই হাতে পেলেও অনান্য শ্রেণীর বই নেই।
ক্লাশের পাঠ্য বই সময় মত না পাওয়ায় শিক্ষার্থীরা স্কুলে আসলেও ক্লাশ না করে ফিরে যাচ্ছেন তবে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পুরতান বই ও হাতের লেখার মধ্যদিয়ে ক্লাশ করছেন। বোচাগঞ্জ উপজেলার কড়ই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশেন চন্দ্র রায় জানান, তারা গত ১ জানুয়ারি কিছু পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারলেও অধিকাংশ শিক্ষার্থীরা এখনো বই পায়নি। তবে চলতি মাসের মধ্যেই বাঁকী বই পেয়ে যাবে বলে তিনি জানান। হরিশচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মুক্তা জানান, গত ১ জানুয়ারি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই দেওয়া হয়েছে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই এই মাসের মধ্যে বিতরণ করা হবে। পাঠ্য বই না পাওয়ায় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক জানান, আমরা গত ১ জানুয়ারি সকল স্কুলে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ্য বই বিতরণ করেছি। অন্যান্য শ্রেণীর বাঁকী বই খুব শিঘ্রই বিতরণ করা হবে।
বই না পাওয়ার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব জানান, মাধ্যমিক ও মাদরাসায় কিছু বই বিতরন করা হলেও অন্যান্য বই এখনো বিতরন করা সম্ভব হয়নি। তবে আশা করছি এ মাসের মধ্যে সমস্ত বই হাতে পেয়ে যাবো।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This