খানসামায় গ্রাম পুলিশদের মাঝে পোষাক বিতরণ


খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে পোষাক বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
