বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন অয়ন ফারহান শামস

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন অয়ন ফারহান শামস।
মঙ্গলবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা ঢাকা। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন।
যোগদানের পর অয়ন ফারহান শামস বলেন, “সরকারি সেবা আরও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততার সহিত সকলের সহযোগিতায় আন্তরিকভাবে কাজ করতে চাই।”

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This