বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় বিনামূল্যে ৫ হাজার গাছের চারা বিতরণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপক বনায়নের লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় বিনামূল্যে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা সামাজিক বন বিভাগ আয়োজিত ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।
উপজেলা বন কর্মকর্তা মঞ্জুরুল কাদেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে আমাদের প্রত্যেককে বৃক্ষরোপণে অংশ নিতে হবে। একটি গাছ শুধু পরিবেশ নয়, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” পরে উপস্থিতদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This