বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
“হাত ধোয়ার নায়ক হোন” স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার এর সভাপতিত্বে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন বক্তব্য রাখেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This