বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় সরিষা চাষ বিষয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় বারি সরিষা-২০ জাত চাষ বিষয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ভেড়ভেড়ী এলাকায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মুক্তাদিরসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা। এ সময় স্থানীয় ৫০ জন কৃষক-কৃষাণীকে আধুনিক পদ্ধতিতে সরিষা চাষ, উৎপাদন বৃদ্ধি ও রোগবালাই দমন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This