শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় গুদাম ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার হাট লক্ষ্মীপুরে গুদামে ঝুলন্ত অবস্থায় বদিয়ার রহমান (৬৫) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার) বেলা ১২টার দিকে লিটনের গুদাম থেকে ওই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়। গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত বদিয়ার রহমান পার্শববর্তী সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই গুদামের কর্মচারী ছিলেন। স্থানীয়দের বরাতে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বদিয়ার রহমান দীর্ঘদিন থেকে ওই গুদামে কাজ করছেন। আজ (বুধবার) সকালে তিনি বাড়ি থেকে গিয়ে গুদাম খোলেন। পরে গুদামে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This