
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলায় নায়েক ও কনস্টেবল পদ থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই–নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত ৯ জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন জেলা পুলিশ সুপার।
আজ সোমবার গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও র্যাংক ব্যাজ পরিয়ে দেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার জনাব মো. জসিম উদ্দীন।
এ সময় পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি দায়িত্ব পালনে শৃঙ্খলা ও জনগণের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (নিঃ) অপরাধ শাখা, গাইবান্ধা হিফজুল আলম মুন্সীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।