গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় বিলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কুমারগাড়ি গ্রামের কুমারগাড়ী বিলে এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম রাব্বি মিয়া (৩)। সে ওই গ্রামের মুনসুর আলীর ছেলে। স্থানীয়দের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঘাগোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বাদশা মিয়া। ইউপি সদস্য বলেন, শিশুটির মা রহিমা বেগম দুপুরে বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। এ সময় শিশুটিও মায়ের অজান্তে তার পেছন পেছন বিলে যায়। কিছুক্ষণ পর তার মা বাড়িতে ফিরে এসে রাব্বির সন্ধান পান না। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা বিলের পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
