বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দুধ কোমর বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের তরফ জাহান (নয়াপাড়া) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মিলন শেখ (২৫)। তিনি ওই ইউনিয়নের তরফ জাহান গ্রামের দুলা শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে এক কৃষক বিলের পার্শে ধানক্ষেতে কাজ করার সময় বিলের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সাদুল্লাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This