প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ২:০৯ অপরাহ্ণ
গাইবান্ধায় সাত উপজেলা জামায়াতের আমীরের শপথ গ্রহণ
![]()
গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ বুধবার সকালে গাইবান্ধা জেলা কার্যালয় দারুল আমান ট্রাস্টে ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত উপজেলা আমীরগণের শপথ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার। শপথ অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির, জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি নুরুন্নবী প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুর রহমানসহ জেলা নেতৃবৃন্দ।
২০২৫ - ২০২৬ সেশনের জন্য উপজেলা আমীর হিসাবে যারা শপথ গ্রহন করেন- অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু (সুন্দরগঞ্জ উপজেলা), মাওলানা নুরুল ইসলাম মন্ডল (সদর উপজেলা), অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ (গাইবান্ধা শহর), আবু বকর সিদ্দিক (পলাশবাড়ী উপজেলা), এরশাদুল হক ইমন (সাদুল্লাপুর উপজেলা), মাওলানা ইব্রাহিম হোসেন (সাঘাটা উপজেলা), মাওলানা সিরাজুল ইসলাম (ফুলছড়ি উপজেলা)।
প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিম বলেন, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, এই দায়িত্ব আমানত হিসাবে গ্রহন করে ঈমানদারীর সাথে পালন করা আমাদের কর্তব্য। দেশ ও জাতি সৎ ও যোগ্য মানুষ খুঁজে বেরাচ্ছে। জামায়াত সেই মানুষ তৈরীর কাজ করে যাচ্ছে। আমাদের গণপ্রত্যাশা পুরনে ঐতিহাসিক ভুমিকা পালন করতে হবে।
Copyright © 2026 Daily Deshmaa. All rights reserved.