
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র গণেশতলা গুলশান মার্কেট ব্যবসায়ী পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) ৩ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের শপথ পাঠ করান নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাবেক আহবায়ক কমিটির আহবায়ক মো. আবু বক্কর সিদ্দিক। ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সভাপতি পদে কবির লেদারের স্বত্ত্বাধিকারী মো. আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি পদে প্রীতি গার্মেন্ট এর মো. শামীম, সহ-সভাপতি পদে এ্যাপলো গার্মেন্ট এর মো. রাসেল, সাধারন সম্পাদক পদে পূর্ণতা ফ্যাশনের মো. মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এটিটিউড এর মো. সাইফুর রহমান রনি, যুগ্ম সাধারন সম্পাদক পদে মা গার্মেন্টস এর মো. লিমন, সাংগঠনিক সম্পাদক খালিদ ফ্যাশনের মো. দেলোয়ার হোসেন দুলাল, অর্থ সম্পাদক দিনাজপুর এ্যাম্পরিয়ামের মো. মাসউদ হোসেন (পাভেল), দপ্তর সম্পাদক ইজি চয়েজ এর মো. ফারুক আজম, প্রচার সম্পাদক রিয়া ফ্যাশনের মো. রিপন মিয়া ও ইউনিক ফ্যাশনের মো. সুজন, কার্যকরী কমিটির সদস্য গুলশান টেইলার্স এর মো. ডোলার ও আল মদিনা গার্মেন্ট এর মো. শহিদুল ইসলমা। নব-নির্বাচিত সাধারন সম্পাদক মো. মামুনুর রশিদ বলেন, আমরা এই মার্কেটের ব্যবসায়ী ভাইদের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। সেই সাথে এই মার্কেটে পণ্য কিনতে আসবেন তাদের সকল প্রচার সেবা প্রদান করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। সভাপতির বক্তব্যে মো. আবু বক্কর সিদ্দিক বলেন, দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র গণেশতলা গুলশান মার্কেটকে আমরা সুন্দর পরিবেশে ব্যবসায়ীদের স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করার পরিবেশ সৃষ্টি করতে চাই। তাদের যে কোন সমস্যা হলে এই কমিটির মাধ্যমে দ্রুত সকলে মিলে সমাধানের চেষ্টা করব। এব্যাপারে ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। শেষে এই কমিটির শুভ যাত্রাকে সামনে রেখে মিলাদ মাহফিল পরিচালনা করেন গুলশান মার্কেট জামে মসজিদের ইমাম মোঃ বায়জিদ হোসেন মিয়াজী। মার্কেটের ব্যবসায়ীরা নব-নির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট মার্কেট কমিটির সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।