বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গোবিন্দগঞ্জে জনবাণী’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দৈনিক জনবাণী’র ৩৫ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। আজ সোমবার বেলা ৩ টায় এ উপলক্ষে গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক জনবাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল হান্নান আকন্দ।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বসির আহম্মেদ, নাকাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহেদুন্নবি সরকার নুনু, সর্দার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী সাজু, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোপাল মোহন্ত, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর রাহেনুল হক সরকার, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আনন্দ টিভি প্রতিনিধি উজ্জল হক প্রধান প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক শামিম রেজা ডাফরুল,সাংগঠনিক সম্পাদক এ বি এস লিটন, দপ্তর সম্পাদক বিএসসি আতিকুর রহমান আতিক, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সাহিত্য সম্পাদক বিষ্ণুনন্দী, ক্রিড়া সম্পাদক ফারুক হোসেন ছন্দ,সদস্য রবিউল হাসান বিপ্লব, টি এ ক্যাডেট একাডেমি স্কুলের পরিচালক আতিকুর রহমান,মাইটিভি গোবিন্দগঞ্জ প্রতিনিধি মশিউর রহমান বাবু,সাংবাদিক এ্যাসোসিয়েশনের সহসভাপতি রাজধানী টিভি প্রতিনিধির নুর আলম সিদ্দিক রুপম,সাংবাদিক জোবাইদুর রহমান সাগর।
আলোচনা সভা শেষে কেক কর্তন করা হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুক হক সেলিমের আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, মাওলানা মুফতি মিজানুর রহমান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This