
গোবিন্দগঞ্জ প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে সৈয়দা ইয়াসমিন সুলতানা যোগদান করেছেন। আজ (সোমবার) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা শামীম হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় এর সংস্থাপন শাখার সিনিয়র সহকারী কমিশনার কাজী মোহাম্মদ অনিক ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।সৈয়দা ইয়াসমিন সুলতানা বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা এবং তাঁর নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ। তিনি এর আগে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মুনসিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা ও ভিপি সেল) হিসেবে কর্মরত ছিলেন।