বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গোবিন্দগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি
শিক্ষক পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ,জেলা মাদ্রাসা পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ওহাব, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের উপজেলা শাখার সভাপতি নাসিরাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী,শহরগছি ফাঁজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম, চাঁপড়ীগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ খালেদুর রহমান,ফুলপুকুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আফতাব উদ্দিন,জগন্নাথপুর দাখিল মাদ্রাসার সুপার রায়হান আলী,মাওলানা শেখ ফরিদ গোলাপ বাগ মাদ্রাসার অধ্যক্ষ অজেদুল ইসলাম,পারগয়রা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. লুৎফা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকদের হাতেই গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ। তাই তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়েছে। শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিকতায় গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে প্রতিটি শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This