গোবিন্দগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি


গাইবান্ধা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে শহরে হাজী মার্কেটে অলংকার জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোডের অলংকার জুয়েলার্সে শুক্রবার রাতে পাশ্র্ববর্তী সেতু লাইব্রেরী ভিতর দিয়ে ঢুকে দেয়ালে সিঁধ কেটে এক চুরির ঘটনা ঘটে।
আজ শনিবার সকাল ১০টার দিকে দোকান খুলে দেয়াল কাটা ও সিন্দুকে মুল্যবান স্বর্ণ না থাকায় তারা চুরির বিষয়টি বুঝতে পারেন এবং থানা পুলিশকে খবর দেয়। এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত অলংকার জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী কার্তিক চন্দ্র সরকার এ চুরির ঘটনায় তিনি দুশ্চিন্তায় ভেঙে পড়ায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে না পারলেও তিনি বলেন, ৭০ ভরির মত সোনা, দোকানের সিন্দুকে থাকা বিভিন্ন ধরনের তৈরী গহনা সবই নিয়ে গেছে চোরেরা।
এই বিষয়ে থানার ওসি বুলবুল ইসলাম সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে থানায় নিয়ে আনা হয়েছে।
