শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বর্ণব্যবসায়ীর মৃত্যু


গোবিন্দগঞ্জ প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত সুমন কুমার মোহন্ত (৩৩) নামে এক স্বর্ণব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৬টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি গোবিন্দগঞ্জ শহরের মহিলা কলেজ এলাকার বাসিন্দা মণি মোহন্তের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সুমন কুমার মোহন্তের বাবা মণি মোহন্ত। স্বজনরা জানিয়েছেন, গোবিন্দগঞ্জের বালুয়াহাট বাজারের স্বর্ণব্যবসায়ী সুমন কুমার মোহন্ত গত ১৯ অক্টোবর তার রাজলক্ষ্মী জুয়েলার্স এর ভেতরে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হন। প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই শিশুপুত্র, বাবা-মা ও ছোট দুই ভাই রেখে গেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This