বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে খানসামায় আলোচনা সভা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় অপেক্ষাকৃত দুর্বল কার্যসম্পাদনকারী ইউনিয়ন পরিষদগুলোতে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এরই অংশ হিসেবে আজ সোমবার সকালে আংগারপাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আমানুর রহমান। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This