
ঘোড়াঘাট প্রতিনিধি
শারদীয় দূর্গাপুঁজা উপযাপন উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট আইন শৃংখলা ও নিরাপত্তা বিয়ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ২৯ টি মন্দিরের সভাপতি-সম্পাদকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক, সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেইন, জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মো. মোফাখখায়ের ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সুজন মিয়া, ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন ও সদের আলী, পূঁজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার , হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্ত, সাধারণ সম্পাদক রিপন চন্দ্র সরকার প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাহাবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনসহ সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন সংগঠনের নেতাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।