শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ঘোড়াঘাট প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে মাধ্যমিক শিক্ষা স্তরের শিক্ষার্থীদের নিয়ে ৫১ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে বালক ও বালিকা পয্যায়ে দাবা, কাবাডি ও সাঁতার খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে পুরষ্কার প্রদান করা হয়। আজ (মঙ্গলবার) বিকাল ৩ টার দিকে উপজেলা পরিষদ মাঠে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া সমিতির আয়োজনে সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, বলাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলী, ওসমান পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেল্লাল হোসেনসহ অনেকে। এছাড়াও উপজেলার স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক,সুপার, শরীর চর্চা শিক্ষক সহ সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This