শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে চালককে হত্যা করে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই


ঘোড়াঘাট প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ভরত চন্দ্র দাশ নামে এক চালককে হত্যা করে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত ভরত চন্দ্র দাশ (৫৫) ঘোড়াঘাট উপজেলার কালুপাড়া পিটালী গাছা গ্রামের মৃত কালীদাস চন্দ্রের ছেলে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘোড়াঘাটের বুলাকীপুর ইউনিয়নের লোহারবন্দর গ্রামের একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ভরত চন্দ্র (৫৫) সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়। ওই দিন রাতে বাড়িতে না ফিরায়, পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে কোথাও পায়নি। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয় এক ব্যক্তি আম বাগানে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে দুর্বৃত্তরা তার অটো ভ্যান নিয়ে পালিয়ে গেছে। লাশ উদ্ধারের সময় গলায় চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দ্রুত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে তিনি জানান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This