
ঘোড়াঘাট প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার পালশা ইউনিয়নের কৃষ্ণপুর মরিচা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, গত ০৪ আগস্ট ঘোড়াঘাট বাসস্ট্যান্ড চার মাথা মোড়ে এজাহারনামীয় ৪০ জন ও অজ্ঞাত ৭০/৮০ জন পথরোধ, অগ্নিসংযোগ ও ভয়ভীতির অভিযোগ এনে গত ২৪ আগস্ট শহীদ শেখ নামের এক ব্যক্তি বাদি হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্তে অজ্ঞাত আসামির মধ্যে গ্রেপ্তারকৃত আসামির সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।