
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে আইনশৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ইছামতি হলরুমে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, প্রাণিসম্পদ অফিসার মো. রায়হান আলীসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন। এসময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।