চিরিরবন্দরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল


চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল ৩ টায় উপজেলার ঘুঘুরাতলী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির আয়োজনে “ জুলাই-আগস্ট অর্ভ্যুথানে নির্বিচারে গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগকে নতুন মোড়কে ফিরিয়ে আনার অপচেষ্টার প্রতিবাদে ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নাগরিক কমিটির সোহেল সাজ্জাদ, বৈষম্যবিরোধী ছাত্রের মধ্যে রোকনুজ্জামান রকি প্রমুখ বক্তব্য রাখেন।
