শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ ডনিউট্রিশন (গেইন) এর আয়োজনে কর্ম-পরিকল্পনাসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহাতুজ জোহরা।

উপজেলা কৃষিঅফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিনের সভাপতিত্বে এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৌভিকরায়, গেইন এর পুষ্টি বিশেষজ্ঞ নীহার কুমার প্রামাণিক, কৃষি সম্প্রসারণ অফিসার মো. রেজাউল করিম, পুষ্টি কন্সালটেন্ট সহযোগি মো. সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় প্রতিটি ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, উপ সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুষ্টি কমিটির ইউপি সদস্যবৃন্দ, স্বাস্থ্য সহকারিবৃন্দ, ঈমাম, পুরোহিত, নারী উদ্যোক্তা, সমবায়ী সদস্য, বাজার কমিটির সভাপতিবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS