
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে সৌর বিদ্যুত চালিত পাম্প এর গ্রাহক সচেতনতা বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে সৌর বিদ্যুত চালিত পাম্প এর মাধ্যমে কৃষি সেচ প্রকল্পের আওতায় সহজ কিস্তিতে সৌর পাম্প স্থাপন বিষয়ে গ্রাহক সচেতনতা বৃদ্ধি গ্রাহক উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর পরিচালক মো. মনিরুজ্জামান খান।
বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক মোরশেদ উল আলমের সভাপতিত্বে এসময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর দিনাজপুর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান,
পল্লী বিদ্যুত সমিতির চিরিরবন্দর ডেপুটি জোনাল ম্যানেজার মো. মিনহাজ শেখ, এজিএম
ইশরাত সুলতানা, গ্রাহক ও ব্যবসায়ী আলহাজ¦ মো. সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় শিক্ষক, গ্রাহক, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।