
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে নির্বাচন পরবর্তী বাস্তবতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি রক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে পিএফজির (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) আয়োজনে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি প্রতিপাদ্য বিষয়ে নির্বাচন পরবর্তি বাস্তবতা, শান্তিপুর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি রক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চিরিরবন্দর পিএফজির সমন্বয়কারি মোরশেদ উল আলমের সভাপতিত্বে এসময় বিএনপি নেতা ও পিএফজি সদস্য নুর আলম সরকার দুলু, দিনাজপুর জেলা সমন্বয়কারী আশেক আহমেদ তমাল, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মানস কুমার রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যফ্রন্টের সদস্য সচিব বিকাশ রায়, পিএফজি সদস্য ওয়াজিদা বেবী, নীপা ভট্টাচার্য্য, জাহিদুল ইসলাম, সহকারি অধ্যাপক নিখিল রঞ্জন রায়, সাবেক শিক্ষক শংকর রায়, খ্রিষ্টান ধর্মীয় নেতা হানক সরেন, নির্মল সরেন, দীপংকর সরেন, রাজাপুর গীর্জার সভাপতি শ্বেত কিসকু, বীর মুক্তিযোদ্ধা গণেশ চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ ঐক্যপরিষদের সভাপতি গোবিন্দ রায়, সৎসঙ্গের সম্পাদক বাবু প্রফুল্য চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।