
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলেই আরএফএল কোম্পানির কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ আজ শনিবার সকাল পৌনে ৭ টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারে পূর্বে তৈইপাড়া নামক স্থানে দশমাইল- রংপুর মহাসড়কে ঘটেছে।
দশমাইল হাইওয়ে থানা ও স্থানীয় প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরএফএল কোম্পানীর এসআর কর্মকর্তা রাকিব হোসেন (২৭) ভোরবেলা ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল যোগে নীলফামারী জেলার সৈয়দপুর আরএফএল কোম্পানিতে আসার সময় সকাল পৌনে ৭ টায় ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত যাত্রীবাহি বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এ ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। অবরোধের কারনে মহাসড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচাজর্ (ওসি) মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ রাস্তা থেকে সরিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করি। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।