শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত

 

 

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে ২দিন ব্যাপি ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার সমাপনী ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহাতুজ জোহরা।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আবু রায়হান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মাইদুলইসলাম, উপজেলা একডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী হোসনে আরা বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজ্ঞান মেলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার প্রদান, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা এবং চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। মেলায় উপজেলার ২১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS