চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবির জেল জরিমানা


চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে গাঁজা সেবনের অভিযোগে ৩ মাদকসেবিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের জেল ও জরিমানা প্রদান করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার সময় আলোকডিহি ইউনিয়নের বেকিপুল বাজারের পাশে গছাহার লালশাহ পাড়া এলাকায় এসআই (নিঃ) মো. ইব্রাহিম আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ মাদক বিরোধী অভিযানের সময় গাঁজা সেবন করা অবস্থায় গাঁজার পুরিয়া ও গাঁজা সেবনের সরঞ্জামসহ উপজেলার গছাহার গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম বাবু (৪০), একই এলাকার মাষ্টার পাড়ার বাদল দাসের ছেলে জয় দাস (২৫) ও খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বৈশ্য পাড়ার নিতাই বৈশ্যের ছেলে বিধান বৈশ্যকে (২৭) আটক করে।
সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ও থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকসেবিদের স্বীকারোক্তি মোতাবেক প্রত্যেকের ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও মাদকসেবি রবিউল ইসলাম বাবুকে ১০ হাজার টাকা, জয় দাস ও বিধান বৈশ্যকে ১ শত টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, সংসদ সদস্য মহোদয়ের কঠোর নির্দেশনা ও আইন শৃংখলা সভার সিদ্ধান্ত মোতাবেক পুরো থানা এলাকায় মাদক বেচাকেনা ও সেবন বন্ধে কঠোর সাঁড়াশি অভিযান চলছে।
