শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের নবগঠিত কমিটির পরিচিতি সভা

 

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
চিরিরবন্দরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট চিরিরবন্দর উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।
উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক ননী গোপাল রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব লালবাবু প্রসাদ কানু, কল্যাণ ফ্রন্টের দিনাজপুর জেলা কমিটির আহবায়ক উত্তম কুমার রায়, কল্যাণ ফ্রন্টের জেলা সদস্য সচিব থিয়োটনিয়াস হাসদা সুইট, চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূর এ আলম সিদ্দিকী নয়ন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন হামদু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সহকারি অধ্যাপক মেছবাহুল ইসলাম, আব্দুল মতিন সরকার, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মুকুল, খানসামা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক কিশোর রঞ্জন রায় প্রমচখ ও স্বাগত বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বিকাশ কুমার রায়।
সভায় উপজেলা বিএনপি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট কমিটির সদস্যসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This